মেঘনায় জেলেদের ট্রলারডুবি, ৬ জন উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মেঘনায় জেলেদের ট্রলারডুবি, ৬ জন উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৬:৩৮:২০ অপরাহ্ন

মেঘনায় জেলেদের ট্রলারডুবি, ৬ জন উদ্ধার

সংগৃহিত


ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনার ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্ব ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইব্রাহীম হোসেন নামে এক জেলে জানান, ‘পূর্ব ঢালচরের ট্রলার মালিক জাফর মাঝির নেতৃত্বে তার ৬ জেলে মাছ শিকারে বের হন। পরে দুপুরে উত্তাল মেঘনা নদীতে জাল টানার সময় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা সব জেলেরা নদীতে পরে ভাসতে থাকেন। পরে কিছুটা দূরে থাকা পূর্ব ঢালচরের আইয়ুব মাঝির একটি ট্রলার তাদের জীবিত উদ্ধার করে।

চর কুকরি-মুকরি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুকল্যাণ বিশ্বাস জানান, ‘ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী