দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০২:১৬:৫৫ পূর্বাহ্ন

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী

প্রতীকী ছবি


দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। গুরুতর আহত অবস্থায় স্বামী আজিজুল মিয়া (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার রাত ৩টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। 


ওই ঘটনার পর মঙ্গকবার ভোরে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত আজিজুল মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসাপাতালে পরে সেখান থেকে সিলেট ওসমনি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শুক্কুর আলীর ছেলে আজিজুলের সঙ্গে একই গ্রামের শাহনুরের মেয়ে জহুরা বেগম (২৫) এর বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পর তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে মামলাও হয়। গত কয়েকমাস আগে আজিজুল দ্বিতীয় বিয়ে করেন।

 জানা গেছে, দ্বিতীয় বিয়ের পর আজিজুল প্রথম স্ত্রী জহুরাকে তালাক দেন। কিন্তু জহুরার দাবি, তাদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হয়নি। দ্বিতীয় বিয়ের পরও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন আজিজুল। প্রথম স্ত্রীর করা এক মামলায় কিছুদিন জেলও খেটেছেন তিনি। 

ঘটনার দিন জহুরাকে বলেই রাতে তার বাড়িতে যান আজিজুল। একপর্যায়ে রাত ৩টার দিকে ব্লেড দিয়ে এ ঘটনা ঘটান জহুরা।

এ ঘটনায় জহুরার বাবা শাহনুর মিয়া বলেন, বিয়ের কিছুদিন পর মেয়েকে আজিজুল যৌতুকের জন্য চাপ দিতে থাকে। টাকা না পেয়ে মেয়েকে মানুষিক ও শারীরিক নির্যাতন করতো সে। এর মাঝে আজিজুল কিছু না জানিয়ে আবার দ্বিতীয় বিয়ে করে। ঘটনার রাতে আমরা ঘুমে ছিলাম।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বলেন, ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী