পাহাড়ে দুই সংগঠনের গো*লাগুলি, নি*হত ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

পাহাড়ে দুই সংগঠনের গো*লাগুলি, নি*হত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ০২:২৭:০০ অপরাহ্ন

পাহাড়ে দুই সংগঠনের গো*লাগুলি, নি*হত ৪

প্রতীকী ছবি


খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়িতে পাহাড়ে আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বিশ্বস্ত কোনো সূত্র থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা নারাইছড়ির দুর্গম জোড়া সিন্ধু কারবারিপাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোনো লাশও নেই বলে জানা গেছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হবে।  

এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী