রাষ্ট্রকাঠামো বিনির্মানে ৩১দফা বাস্তবায়নে কোন বিকল্প নেই
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫৮ AM

জৈন্তাপুরে হেলাল উদ্দিন আহমেদ

রাষ্ট্রকাঠামো বিনির্মানে ৩১দফা বাস্তবায়নে কোন বিকল্প নেই

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৭:৫৭:২৭ PM

রাষ্ট্রকাঠামো বিনির্মানে ৩১দফা বাস্তবায়নে কোন বিকল্প নেই

ছবি: নিজস্ব


বাংলাদেশ নামক স্বাধীন সার্বোভৌম ভূখণ্ডে রাষ্ট্রকাঠামো বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের অন্যকোন বিকল্প নেই। এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া,অর্থনৈতিক সমৃদ্ধি, মানবসম্পদ উন্নয়নে জাতির সামনে ৩১ দফার সুফল তুলে ধরতে বিএনপি ও তৃণমূল নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

রবিবার(২৭শে জুলাই) জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশি হেলাল উদ্দিন আহমেদ। 

রবিবার বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সভায় নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা উলামা দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, সহ -সভাপতি আব্দুস শুক্কুর, বিএনপি নেতা তাহির আলি কলাই,সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি সাবেক অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের রূহের মাগফিরাত কমনা করে সকলের নিকট দোয়া চান। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর সৈরাচারের বিরুদ্ধে জেলজুলুম, নির্যাতন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে সংগ্রাম করে গিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল বিএনপি কর্মীরা। তিনি বলেন দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চুড়ান্ত বিজয় রচিত হয় ২৪শের জুলাই গণঅভ্যুত্থানে। 

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, আজ একটি গোষ্ঠী বিএনপিকে পিছনে ফেলে জুলাই গণঅভ্যুত্থানে কৃতিত্ব নিতে মরিয়া। এমনটা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মেনে নিবে না।

তিনি বলেন স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জের মানুষ তাদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই জনপদ থেকে সাবেক স্বৈরাচার সরকারের মন্ত্রী হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে সিলেট -৪ এর লাখ লাখ শ্রমজীবী মানুষকে কোয়ারী বন্ধ রেখে বেকার করা হয়েছে। তিনি আরো বলেন আমি হেলাল উদ্দিন বৃহত্তর জৈন্তার সন্তান। জৈন্তার মানুষের মৌলিক অধিকার ও কর্মসংস্থান সৃষ্টির বাস্তবায়ন আমার লক্ষ্য। এখন জৈন্তার মানুষ কোন বহিরাগত নেতৃত্ব দেখতে চায় না।

 তিনি বলেন আগামীর দেশনায়ক তারেক রহমানের সঙ্গে আপামর জৈন্তার মানুষের ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একাধিক বার আলোচনা হয়েছে। তিনি আশাবাদী আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত হয়ে সিলেট -৪ এর নিপীড়িত মানুষের অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবেন।এ জন্য তিনি এখন থেকে তৃণমূল সকল নেতৃবৃন্দকে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে ও ধানেরশীষ প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

পরে জৈন্তাপুর উপজেলা সদরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্হানীয় বাসিন্দাদের মধ্যে ৩১ দফা বাস্তবায়ন সংবলিত লিফলেট বিতরণ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাসুক আহমেদ, আমিনুল ইসলাম সোহেল, হারুন অর রশিদ সরকার,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, হুমায়ুন কবির খান, প্রকৌশলী ইলিয়াস, মুহিবুর রহমান, আব্দুর রউফ দুলাল,নাজমুল হক ইয়াজুল, কৃষকদলের সদস্য সচিব আল মামুন,শোয়েব আহমেদ,সাহেদ আহমেদ, আব্দুল জব্বার,শামিম আহমেদ, আক্তার আহমেদ, রুবেল আহমেদ, ফারহান সাইদ,রহমত মারুফ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরা।

জৈন্তাবার্তা / মনোয়ার