মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে বিশ্বনাথ পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫৭ AM

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে বিশ্বনাথ পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৮:২৬:৪৮ PM

মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে বিশ্বনাথ পৌর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


বিশ্বনাথ পৌরসভা বিএনপি’র উদ্যোগে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বাদ আছর বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে পৌর বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন; বিশ্বনাথ পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফয়জুর রহমান, আব্দুন নুর, আব্দুর রাজ্জাক, বেলাল আহমদ, নাজিম উদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুব বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সেপু চৌধুরী ,যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শিপন মিয়া, পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি সিরাজ উদ্দিন, বিএনপি নেতা হেলাল উদ্দীন, খালিস মিয়া, শেখ আমির আলী, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলী, নিজাম উদ্দিন, আব্দুল মজিদ, কবির মিয়া, হুশিয়ার আলী, জামাল উদ্দিন, আব্দুল আহাদ, শিতাব আলী, এনামুল হক, কয়েছ আহমদ, ব্যবসায়ী ডা: চেরাগ আলী, বিএনপি নেতা মুরব্বী মোশাহিদ আলী, সেলিম উদ্দিন, নুর আলী, মখলিছ আলী, সুরুজ আলী, তছলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, বাবুল হোসেন প্রমুখ।

মিলাদ শেষে নিহত ছাত্রছাত্রীদের রুহের মাগফেরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ নিখোঁজ এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত এবং খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দেশ জাতীর কল্যাণের জন্য অশ্রসিক্ত মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ পুরান কবাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন ।

জৈন্তাবার্তা / মনোয়ার