বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃ ত্যু তে লুনার শোক
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:০৬ AM

বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃ ত্যু তে লুনার শোক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ১১:২৫:৪৫ PM

বিশ্বনাথ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিদ আলীর মৃ ত্যু তে লুনার শোক

ফাইল ছবি


সিলেট জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর- বিশ্বনাথের আগামী দিনের ধানের শীষের কান্ডারী বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ জননেতা এম.ইলিয়াস আলীর সহ-ধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। 

সিলেট জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম.ইলিয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক কর্তৃক প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর শোক, দুঃখ ও সমবেদনা  জ্ঞাপন করেন।

যুক্তরাজ্যে বসবাসরত মোজাহিদ আলী আজ ২৭ জুলাই সেখানকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার