তাসকিনের বি রু দ্ধে মা র ধ রের জি*ডি, অ ভি যো গ তদন্তে মাঠে পু লিশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM

তাসকিনের বি রু দ্ধে মা র ধ রের জি*ডি, অ ভি যো গ তদন্তে মাঠে পু লিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ০৫:০৭:৪০ PM

তাসকিনের বি রু দ্ধে মা র ধ রের জি*ডি, অ ভি যো গ তদন্তে মাঠে পু লিশ

ফাইল ফটো


জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ তার বিরুদ্ধে ওঠা মারধর ও হুমকির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

তাসকিন জানান, বাসা পরিবর্তনের ব্যস্ততায় কিছু সময় ফোন ধরতে না পারলেও তিনি কারও উপর আক্রমণ করেননি। উল্টো তার এক বন্ধু ‘রসি’-কে মারধরের অভিযোগ করেন তিনি।

তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। আমি কাউকে মারিনি। ওরা আমার বন্ধুকে মেরেছে। আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পরে পুলিশ গিয়েও ওদের খুঁজেছে। এখন উল্টো ওরা আমার নামে মিথ্যা জিডি করেছে আমাকে হেয় করার জন্য।’এদিকে সিফাতুর রহমান সৌরভ নামে এক তরুণ মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ এনেছেন। তার দাবি রবিবার রাতে মিরপুরের সনি সিনেমা হলের সামনে ডেকে নিয়ে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন তাসকিন এবং হুমকি দেন।জানা গেছে, সৌরভ তাসকিনের শৈশবের বন্ধু।

এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তাসকিন আহমেদের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। মারধরের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।’

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার পর বর্তমানে খেলার বাইরে রয়েছেন তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী এই পেসার সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’