ভো গা ন্তি র শেষ নেই পর্যটন এলাকা গোয়াইনঘাটের লাখো মানুষের
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:০৭ AM

সালুটিকর সড়কের কাজে অনিয়ম ও গাফিলতিতে চুক্তি বাতিল: নতুন করে টেন্ডার

ভো গা ন্তি র শেষ নেই পর্যটন এলাকা গোয়াইনঘাটের লাখো মানুষের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৭/২০২৫ ১০:১৫:৩৮ PM

ভো গা ন্তি র শেষ নেই পর্যটন এলাকা গোয়াইনঘাটের লাখো মানুষের

ছবি: নিজস্ব


দফায় দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সিলেটের গোয়াইনঘাট সালুটিকর রাস্তার মেরামত কাজ। গত তিন বছরে ১০ কিলোমিটার রাস্তার মেরামত কাজ হয়েছে মাত্র ৪০ শতাংশ। ফলে ভোগান্তির শেষ নেই পর্যটন এলাকা গোয়াইনঘাটের চার লাখ মানুষের।

অভিযোগ ছিল, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের গাফিলতির কারণেই এমন দুরবস্থার সৃষ্টি হয়েছে। এর সত্যতা মিলেছে গত মাসের ২৬ জুন দুদকের অভিযানেও। এ পর্যায়ে ঠিকাদারের কাজ বাতিল করে নতুন করে টেন্ডারের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

এদিকে সালুটিকর গোয়াইনঘাট সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তা যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। সড়কে চলাচলকারী বাসিন্দারা বলছেন, চলাচল অনুপযোগী এমন সড়কে ভোগান্তির শেষ নেই।

চালক হাসান বলেন, ‘গাড়ি নিয়ে চলাচল খুবই কষ্ট হয়ে যায়, পানি জমে যায়। গাড়ি নষ্ট হয়, উঠা যায় না।যাত্রীদেরও কষ্ট হয় এবং গাড়ির অবস্থাও ভালো থাকে না।’

জানা যায়, ২০২৪ সালে দুটি প্যাকেজে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কার ও নির্মাণ কাজ শুরু করে দেলোয়ার হোসেন কনস্ট্রাকশন। তবে আড়াই বছরে কাজ শেষ হয়েছে মাত্র ৪০ শতাংশ। কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন ও উপরের পাথর উঠা শুরু হয় নতুন করে। স্থানীয়রা বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকি না করায় এমন অবস্থা তৈরি হয়েছে। এভাবে তাদের অভিযোগের মাত্রাও বাড়তে থাকে।

এমতাবস্থায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি অর্ধ-সমাপ্ত অবস্থায় ফেলে রাখেন। বাকি অর্ধেক কাজ যথাসময়ে সম্পাদন করতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ জানিয়েছেন। তিনি আরও জানান, রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার