গোয়াইনঘাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৯ AM

গোয়াইনঘাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৭:০১:০৬ PM

গোয়াইনঘাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান

ছবি:নিজস্ব


গোয়াইনঘাটে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২২-২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে এ পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। 

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা ডাটা এন্টি অপারেটর সংকর পদপালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকিউরমেন্ট অফিসার,এস ই ডি পি,ঢাকা মোঃ হাবিবুর রহমান,গোয়াইনঘাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল তপন কুমার দে,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা