মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৯:৫৫:২৯ অপরাহ্ন

মাধবপুরে সৈয়দ মোশাররফ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে মাধবপুর উপজেলার মনতলা অপরুপা বালিকা বিদ্যায়তনের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সাবেক ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ মহসিন কবির।


এ সময় বক্তব্য রাখেন চৌমুহনী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন, মনতলা শাহজালাল সরকারী কলেজের সহকারী অধ্যাপক এ.কে.এম. নূরুল ইসলাম, গোবিন্দপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন,বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ,দেওগাঁও আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শফিকুল ইসলাম ডালিম, মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক জামিল উদ্দিন,শিক্ষক আল মাসুদ লোকমান, সৈয়দ বোরহান উদ্দিন ও মরিয়ম আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভ কামনা জানান এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে ১০ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননা সনদ ও অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার