সিলেটে হ*ত্যা মা*মলায় ৮ জনের মৃ*ত্যুদণ্ড, ৭ জনের যা*বজ্জীবন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৯ AM

সিলেটে হ*ত্যা মা*মলায় ৮ জনের মৃ*ত্যুদণ্ড, ৭ জনের যা*বজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০১:৩৪:০১ PM

সিলেটে হ*ত্যা মা*মলায় ৮ জনের মৃ*ত্যুদণ্ড, ৭ জনের যা*বজ্জীবন


সিলেটের বিশ্বনাথ উপজেলার স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলার রায়ে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই মামলার রায় ঘোষণা করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে আজ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, নজমুল ইসলাম, সদরুল ইসলাম, সিরাজ আলম, জামাল আহমদ, শাহিন আহমদ, আব্দুল জলিল ও আনোয়ার হোসেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইলিয়াস হোসেন, আব্দুন নুর, জয়নাল হোসেন, আশিক হোসেন, আছকির আলী, আকবর হোসেন ও ফরিদ আহমদ।

উল্লেখ্য, চলতি বছরের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র সুমেল মিয়া। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে ওইদিন সুমেল মিয়া নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন। ঘটনার পর ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল (মামলা নং ৪)।

জৈন্তা বার্তা/আরআর