জাফলংয়ে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উদ্ধার
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:১৯ AM

জাফলংয়ে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ০২:৩৭:১২ PM

জাফলংয়ে নি*খোঁজ শ্রমিকের ম*রদেহ উদ্ধার

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। বালু শ্রমিকের কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে তিনি জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা নদীতে হরে কৃষ্ণ চন্দ্র দাসকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার হরে কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু উত্তোলনের কাজ করতে যান। এ সময় হঠাৎ করে পা পিছলে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় লোকজন, থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

জৈন্তা বার্তা/আরআর