ছবি : সংগৃহীত
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বিএনপি অতীতে যেসব সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন দেশের গ্রামগঞ্জের মানুষের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে। আবারও যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, কৃষির আধুনিকায়ন এবং গ্রামীণ শিল্পের বিকাশে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
বুধবার (৩০ জুলাই) সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা দেশের প্রতিটি পরিবারকে উপকৃত করবে। বিএনপি অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। ইনশাআল্লাহ, আগামী দিনেও বিএনপি তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করবে।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী পীর এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি জনাব আলী, সহ-সভাপতি রহমত আলী, লিয়াকত আলী, আশক আলী, বদর আলম, সহ-সাধারণ সম্পাদক আশিক আলী ও রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নেছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুর রশিদসহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




