সিলেট ওসমানী বিমানবন্দর: বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নি হ ত ১
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২২ AM

সিলেট ওসমানী বিমানবন্দর: বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নি হ ত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৭:৫৬:৫৩ PM

সিলেট ওসমানী বিমানবন্দর: বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নি হ ত ১

ছবি : সংগৃহীত


সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আশরাফ আহমেদ।

নিহত ব্যক্তির নাম রুম্মান আহমদ (২০)। সে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত অপরজন এনামুল, একই উপজেলার মহালদি এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, ‘এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা ঘটে দুইজন আহত হন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।'তিনি আরো বলেন, ‘এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা।’

জৈন্তাবার্তা / মনোয়ার