গোয়াইনঘাটে আধুনিক ও মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয়ে মডার্ণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২২ AM

গোয়াইনঘাটে আধুনিক ও মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয়ে মডার্ণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ০৮:৪২:২২ PM

গোয়াইনঘাটে আধুনিক ও মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয়ে মডার্ণ একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: নিজস্ব


স্বাধীনতার পর থেকে শিক্ষা দীক্ষায় একেবারে পিছিয়ে রয়েছে সীমান্তিক জনপদ জনবহুল উপজেলা সিলেটের গোয়াইনঘাট। গোটা উপজেলায় উন্নত মানের কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আজ পর্যন্ত কাঙ্খিত মেধাবী শিক্ষার্থী তৈরি হয়নি। মানসম্মত শিক্ষা ও মেধাবী শিক্ষার্থী তৈরীতে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার দৃঢ় প্রত্যয়ে নতুন দ্বার উম্মোচনে গোয়াইনঘাটে প্রথম বেসরকারি কলেজ মর্ডাণ একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের বাইপাস এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জায়গায় দোয়ার মাধ্যমে মডার্ন একাডেমির  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পরিচালক সালেহ আহমদ, প্রিন্সিপাল মনজুর আহমদ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছয়ফুল আলম, কন্ট্রাক্টর আব্দুল জব্বার, রুস্তমপুর কলেজের প্রভাষক  সোলেমান উদ্দিন, মেসার্স অলিম্পিক ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক বিলাল উদ্দিন, প্রবাসী এমদাদুল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মঈন উদ্দিন মনু, ছাত্রনেতা জুবের আহমদ, মুসলিম উদ্দিন ও আফসার উদ্দিন ডালিম।

আয়োজকরা বলেন, একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে মডার্ণ একাডেমি মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করবে। একটি উপযুক্ত ও উন্নত মানের শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এতে পাঠ্যক্রম, শিক্ষক, শিক্ষার পরিবেশ এবং শিক্ষাদানের পদ্ধতি সবকিছুই মানসম্মত হতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে লুকানো মেধা খুঁজে বের করে তা শাণিত করা হবে শিক্ষকদের কাজ। যার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবাদীতা, এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা যায়। 

আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গীকার যা শিক্ষার্থীদের একটি উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের মেধার বিকাশ ঘটানোর ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ গোয়াইনঘাট মডার্ণ একাডেমি।

 শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, এবং খেলাধুলার সুযোগ সুবিধা প্রদান করা হবে। গোয়াইনঘাটে দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল। গোয়াইনঘাট মডার্ন একাডেমি তারুণ্যদীপ্ত, অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষক-পরিচালকদের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান বজায় রেখে এলাকাকে শিক্ষায় এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ২০২৫ সালের এসএসসি ও সমমান উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের প্রথম ব্যাচে ভর্তি হয়ে ইতিহাস সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার