ছবি:নিজস্ব
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
প্রতিটি প্রতিযোগিতায় ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা প্রকাশের উজ্জ্বল নজির।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




