কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৩ AM

কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র গণসংযোগ ও লিফলেট বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৭:৪২:১৭ PM

কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র গণসংযোগ ও  লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগন্জে উওর রনিখাই ইউনিয়ন বিএনপির আয়োজনে স্হানীয় চড়ার বাজারে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাটামোর ৩১  দফার লিফলেট বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আব্দুল হাকিম চৌধুরী।

লিফলেট বিতরণ ও  গনসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথ সভায়  আব্দুল হাকিম চৌধুরী  বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানি গন্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নজির হোসেন,  গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওসমান গনি ১ম  যুগ্ম সম্পাদক  মাহবুব আহমেদ,  সাংগটনিক সম্পাদক জয়নাল আবেদীন,  কোম্পানীগন্জ উপজেলা বিএনপির নেতা নাজির হোসেন উওর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, রুস্তম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,  গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা হাজী রফিক আহমেদ উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন,উওর রনিখাই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মালিক,পূর্ব  ইসলাম পুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন  সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ মিয়া যুগ্ম সম্পাদক শাহজাহান  বিএনপি নেতা ফিরুজ মিয়া  ওমর আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আলা উদ্দিন, আং জলিল, বিএনপি নেতা নুরুল আমিন মেম্বার, সুলতান মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার