বিশ্বনাথে বি এন পি র সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২২ AM

বিশ্বনাথে বি এন পি র সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৫ ০৯:৪৬:২৭ PM

বিশ্বনাথে বি এন পি র সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চীতে সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা'র বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ২নং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১  আগস্ট)খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমীর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, সহঅর্থ সম্পাদক সফিক মিয়া মেম্বার, সদস্য জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সিনিয়র সদস্য শিহাব উদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র সদস্য কদ্দুস আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আলী, ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য রফিক মিয়া, ৫ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত মিয়া, ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাবুল মিয়া, ৭ নাম্বার ওয়ার্ড বিএনপির সহসভাপতি ইছবর আলী, ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসুর আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ৫ নাম্বার ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, ইউনিয়ন যুবদলের ক্রিড়া সম্পাদক হেলাল আহমদ, যুবদল নেতা শাহজাহান সজীব, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি আশিক আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী সালমান, সহসভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক রহিম আলী।

আরও উপস্থিত ছিলেন,জেদ্দা বিএনপির সভাপতি আরফান আলী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুলতান আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার মিয়া,সহ সভাপতি জমির উদ্দিন,জালাল উদ্দিন, লায়েক আহমদ, সাধারণ সম্পাদক নুর আলী,যুগ্ম সম্পাদক আনোয়ার মিয়া,সাংগঠনিক সম্পাদক আ:ওয়াহিদ, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ চৌধুরী,যুবদল নেতা সেবুল আহমদ, সাইদ আলী,যুবায়ের খান,সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি আব্দুল মতিন (ময়না মিয়া),ত্রাণ বিষয়ক সম্পাদক রায়হান আহমদ,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী,৫নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল মজিদ,  ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ মিয়া,সাবেক সাধারণ সম্পাদক শফিক মিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,বিএনপি নেতা আলী,উস্তার আলী,ছাত্রদলের নেতা আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক লায়েক হোসেন।

জৈন্তাবার্তা / মনোয়ার