গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীর সুন্নতে খৎনা ও বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২২ PM

গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীর সুন্নতে খৎনা ও বৃক্ষরোপণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০১:১১:০১ PM

গোয়াইনঘাটে শতাধিক শিক্ষার্থীর সুন্নতে খৎনা ও বৃক্ষরোপণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শতাধিক গরিব মাদ্রাসা শিক্ষার্থীর সুন্নতে খৎনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ আগস্ট) সকালে সদর ইউনিয়নেরর পরগনা বাজার ছোরাবিয়া মাদ্রাসায় রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে এই সুন্নতে খৎনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রোটারিয়ান সাংবাদিক এম এ রহিমের সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে এই কার্যক্রমে বিশেষ অবদান রাখেন রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান। স্থানীয়ভাবে সহযোগিতা করেন পরগনা বাজার সেক্রেটারি আতিকুর রহমান। 

খৎনা অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ ও পিপি রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল অ্যাডভোকেট এম শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, সিলেট সেন্ট্রাল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ চৌধুরী, রোটারি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল ইসলাম সুমন, মাওলানা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ, শিক্ষা সচিব মাওলানা জালাল উদ্দিন, জাতুগ্রাম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান, শিক্ষক মাওলানা ওয়াসির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/আরআর