সিলেটে চলতি মাসেই টি-টোয়েন্টি সিরিজ!
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

সিলেটে চলতি মাসেই টি-টোয়েন্টি সিরিজ!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০১:৪৬:৩৯ PM

সিলেটে চলতি মাসেই টি-টোয়েন্টি সিরিজ!


ভারতের বিপক্ষে সিরিজ এখনই হচ্ছে না। সময়টা ফাঁকা। তাই এই আগস্টে একটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নিতে যাচ্ছে বিসিবি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। মূলত প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ।

সিরিজটা যে সিলেটেই হতে যাচ্ছে সেই ইঙ্গিত মিলেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতে। তিনি বলেছেন, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহে। দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত না হওয়ায় ফাহিম সূচি নিশ্চিত করতে চাননি।

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওইদিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক