যাত্রীবাহী বাসের চাকায় আ গু ন, আতঙ্কে ছোটাছুটি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাসের চাকায় আ গু ন, আতঙ্কে ছোটাছুটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৬:৪০:০৭ অপরাহ্ন

যাত্রীবাহী বাসের চাকায় আ গু ন, আতঙ্কে ছোটাছুটি

সংগৃহিত


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে চলন্ত একটি যাত্রীবাহী বাসের চাকায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে লৌহজং উপজেলার ওজোন স্টেশনের সামনে দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সংবাদ পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি তখন মাওয়ামুখী লেনে চলছিল।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বাসের ব্রেকে ঘর্ষণের কারণে অতিরিক্ত তাপে চাকায় আগুন ধরতে পারে। ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী