ক্রিকেট খেলতে ভা র তে আসছেন মেসি!
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ PM

ক্রিকেট খেলতে ভা র তে আসছেন মেসি!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৯:২৬:৩০ PM

ক্রিকেট খেলতে ভা র তে আসছেন মেসি!

ছবি : সংগৃহীত


ফুটবলের তো বটেই, অনেকের মতে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ফুটবল পায়ে তার জাদুতে অসংখ্যবার মুগ্ধ হয়েছে বিশ্ব। তবে এবার মেসিকে দেখা যেতে পারে ক্রিকেটে! চলতি বছর ভারতের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে খেলতে দেখা যেতে পারে তাকে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন তারকা।

সাবেক বার্সেলোনা তারকা মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলার বিষয়ে কিছু নিশ্চিত না করলেও তাকে দেখার স্বপ্নে বিভোর ভক্ত-সমর্থকরা। আগামী ১৪ ডিসেম্বর তাকে একটি সেভেন-এ-সাইড ক্রিকেট ম্যাচে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গে মাঠে দেখা যেতে পারে।

জানা গেছে, এ বছর প্রচারমূলক সফরের অংশ হিসেবে ভারত সফরে আসবেন মেসি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ১৪ ডিসেম্বরের জন্য ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামটি সংরক্ষিত রাখার অনুরোধ জানিয়েছে। গুঞ্জনটি সত্যি হলে এটি ভারতের ক্রীড়া ইতিহাসে এক বিরল ঘটনা হতে চলেছে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে আসতে পারেন। এই সফরে তার নয়াদিল্লি এবং কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে ১৪ ডিসেম্বর মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। সেখানে তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচও খেলতে পারেন।

সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পুরো সূচি প্রকাশ করবেন বলে জানিয়েছে। ৩৮ বছর বয়সী মেসির ১৪ বছর পর ভারতে আসছেন। এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচের ৭০তম মিনিটে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওটামেন্ডি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক