এশিয়া কাপ : জেনে নিন বাংলাদেশের ম্যাচের সময়সূচি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM

এশিয়া কাপ : জেনে নিন বাংলাদেশের ম্যাচের সময়সূচি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১২:৫৯:৫১ PM

এশিয়া কাপ : জেনে নিন বাংলাদেশের ম্যাচের সময়সূচি


আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসর। এবার এশিয়া কাপের ভেন্যুও প্রকাশ করলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইতে। ফাইনাল ম্যাচ হবে দুবাইতে। 

এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 

দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। টাইগারদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ১০ সেপ্টেম্বর দুবাইতে স্বাগতিক আমিরাতের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে তারা। ১৪ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এরপর ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

প্রথম রাউন্ড শেষে দুটি গ্রুপ থেকেই সেরা দুই দল যাবে সুপার ফোরে। এই পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ের মাঠেই হবে ফাইনাল।

মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক