বাবার মৃ ত্যুর খবর শুনে ছেলের মৃ ত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বাবার মৃ ত্যুর খবর শুনে ছেলের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ০৬:২৬:১৪ অপরাহ্ন

বাবার মৃ ত্যুর খবর শুনে ছেলের মৃ ত্যু

ফাইল ফটো


বাবার মৃত্যুর খবর শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবা ও ছেলে হলেন মো. হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এটা খুবই কষ্টের আর বেদনার। আমরা সবাই শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী