ছাতকে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ PM

ছাতকে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ১০:৩০:৫৭ AM

ছাতকে ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

কলেজছাত্র


ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।  গত ৩১ মে বুধবার বিকেলে সুরমা নদীর উত্তরপাড় গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সিলেটি এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ সপ্তাহ নিবিড় চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৪ জুন) সে হাসপাতালেই মৃত্যু হয়।

নিহত কলেজ ছাত্রের নাম শাখাওয়াত হোসেন ইফতি (২৩) সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় সূত্র জানায় তুচ্ছ বিষয় নিয়ে ২৯ মে সোমবার ছাতক সরকারী ডিগ্রি কলেজে একই ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সাজিদ আলীর পুত্র আরাফাতের সাথে ইফতির কথা কাটা-কাটি হয়। স্থানীয়ভাবে বিষয়টি তাৎক্ষনিক নিস্পত্তিও হয়।

এ ঘটনার জের ধরে (৩১ মে) বুধবার বিকেলে গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইফতি গুরুতর আহত হয়। ওই সময় তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার  ২ সপ্তাহ পর বুধবার (১৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে  মৃত্যুবরণ করেন কলেজ ছাত্র শাখাওয়াত হোসেন ইফতি।

হাসপাতালে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর একাধিক স্বজন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে