শে ষ কৃ ত্যে রোনালদোর না যাওয়াকে সমর্থন করলেন : বোর্ড সভাপতি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ PM

শে ষ কৃ ত্যে রোনালদোর না যাওয়াকে সমর্থন করলেন : বোর্ড সভাপতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৪:০৬:২০ PM

শে ষ কৃ ত্যে রোনালদোর না যাওয়াকে সমর্থন করলেন : বোর্ড সভাপতি

ফাইল ফটো


গত ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভার সঙ্গে মর্মান্তিকভাবে প্রাণ হারান পর্তুগাল জাতীয় দলের ফুটবলার দিওগো জোটা। পর্তুগাল থেকে ইংল্যান্ডের উদ্দেশে উত্তর স্পেনের মধ্য দিয়ে একটি ফেরি বন্দরে যাওয়ার সময় এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

পরে নিজ শহর গন্ডোমারে ২৮ বছর বয়সী জোটার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়েছিলেন জাতীয় দল ও লিভারপুলের সতীর্থরা। যাদের মধ্যে ছিলেন- ব্রুনো ফার্নান্দেস, রুবেন দিয়াস, বার্নার্ডো সিলভা এবং ভার্জিল ফন ডাইকের মতো তারকারাও। তবে দেখা যায়নি জাতীয় দলে জোটার অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। মূলত, তার আগমন উপলক্ষে যাতে শেষকৃত্যের মতো অনুষ্ঠানে বিঘ্ন না ঘটে, এজন্যই সেখানে যাননি রোনালদো। জোটার শেষকৃত্যে রোনালদোর না থাকাকে ভালোভাবে নিতে পারেননি অনেক ফুটবলপ্রেমীই। তবে তার না যাওয়ারও যৌক্তিক কারণ ছিল। এমনটাই মনে করেন পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা।

রোনালদোর সমালোচনা নিয়ে প্রোয়েঙ্কা বলেন, ‘এটা বলা বিরাট অন্যায় যে, ক্রিস্টিয়ানো, (জোটার মৃত্যুর পরবর্তীতে) বিচ্ছিন্ন থেকেছেন। কিন্তু শুরু থেকেই অধিনায়ক (রোনালদো) আমাদের সঙ্গে ছিলেন এবং জাতীয় দল পরিবারের সঙ্গে, জোটার নিজের পরিবারের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন।’

পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘আমি আবারও বলছি: তারা (সমালোচক) আমাদের অধিনায়ক সম্পর্কে যা বলেছে তা অন্যায্য। ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি এমন একজন ব্যক্তি, যিনি এটা সবচেয়ে বেশি অনুভব করেছিলেন। কারণ তিনি জোটার একজন সত্যিকারের সতীর্থ ছিলেন।’

একসঙ্গে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনালদো এবং জোটা। একসঙ্গে জিতেছেন ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ। জোটার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছিলেন, ‘কোনো মানে হয় না। এইতো সেদিন আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম, এইতো সেদিন তুমি বিয়ে করেছিলে। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক