ছবি:নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে গোলাপগঞ্জের ৭ শহীদকে স্মরণ ও আহতদের সুস্থতায় দোয়া ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিগত ৪ আগষ্ট ২০২৪ ইংরেজি।ঢাকাদক্ষিণবাসীর উপর ঘটে যাওয়া পুলিশ বিজিবি আওয়ামীলীগের গু/লি ও নি/র্যা/তনের নজিরবিহীন ঘটনাকে স্মরণ করে এবং ৭ জন শহীদ সহ আহতদের সুস্থতা কামনায় এ দোয়া ও গণ মিছিলের আয়োজন করা হয়। সোমবার (৪ আগষ্ট) সকাল ১১টার সময় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ এর সামন থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বহুমুখী কলেজ গেইটে এসে এক দোয়া মাহফিলে মিলিত হয়।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন উদ্যোগ নেয়নি। যা দুঃখজনক। আমরা শহীদ ও আহতদের মূল্যায়ন, গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার চাই। গণমিছিলে ছাত্রজনতাসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




