আটকের পর হাতকড়া নিয়েই উধাও আ ও য়া মী লীগ নেতা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

আটকের পর হাতকড়া নিয়েই উধাও আ ও য়া মী লীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৫:১৪:২৬ অপরাহ্ন

আটকের পর হাতকড়া নিয়েই উধাও আ ও য়া মী লীগ নেতা

সংগৃহিত


হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই অভ্যুত্থানের ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বানিয়াচং থানা পুলিশ তাকে উপজেলার বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর নৌকাযোগে থানায় আনার সময় নিজ বাড়ির সামনের হাওরে হঠাৎ নৌকা থেকে লাফিয়ে হাতকড়াসহ পালিয়ে যান আব্দুল মজিদ। খবর পেয়ে বানিয়াচং থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে ফেলে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার