সিলেটের জৈন্তাপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
এ সময় বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিভীষিকাময় মুহূর্তের স্মৃতিচারণ করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ, মীর মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন সূর্য উদিত হয়েছে। তাদের এই আত্মত্যাগের সঠিক মূল্যয়ন করতে হলে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় বক্তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা হাবিবুল্লাহ শিকদার, মো. আসআসুদুর রহমান আল ফারুখ ও জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি তারেকুর রহমান ইলিয়াস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার বিলাল, এনসিপি জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী প্রনব দাস, এনসিপির সদস্য সচিব কামরুল হাসান, আহত জুলাই যোদ্ধা মো. নুরউদ্দিন, আলমাস আহমেদ, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে জুলাই গণঅভ্যুত্থানে জৈন্তাপুরে আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেয়া হয়।
এর আগে অনুষ্ঠান শুরুর প্রারম্ভে বড় পর্দার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




