সিলেটে নানা আয়োজনে পালিত গণঅভ্যুত্থান দিবস
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৪ PM

সিলেটে নানা আয়োজনে পালিত গণঅভ্যুত্থান দিবস

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০২:৫৭:১৬ PM

সিলেটে নানা আয়োজনে পালিত গণঅভ্যুত্থান দিবস


চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থাণ শেষে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের আজ এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের এই দিন দুপুরবেলা দেশবাসীর দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

স্বৈরশাসক পতনের এক বছর পূর্তি উপলক্ষে সিলেটের গ্যাজেটভুক্ত জুলাই শহীদদের কবরে পুষ্পশ্রদ্ধা অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের আওতাধনী সদর উপজেলাস্থ শহীদ মো. ওয়াসিম আহমদের কবরে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এ ছাড়া সাংবাদিক এ টি এম তুরাবসহ বাকি ১৫ শহীদের কবরেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে, ৫ আগস্ট উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ জোহর সিলেটের প্রত্যেক মসজিদে জুলাই শহিদদের জন্য অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

অপরদিকে, সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র‍্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দিবসটি উপলক্ষে সিলেটে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও আয়োজন করে নানা কর্মসূচি।

জৈন্তা বার্তা/আরআর