সিলেট সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ১ কোটি ৮৯ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
সোমবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র আওতাধীন বিওপিগুলো (সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার) টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, ওষুধ, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করে।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাই পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৮৯ লক্ষ ৫৬ হাজার ৯৫০ টাকা।
এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় বিজিবি'র অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতায় চলমান রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানীর মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জৈন্তা বার্তা/আরআর




