যাদের ফ্যা সি বা দী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, হাসিনার পরিণতি মনে রাখতে হবে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

উপদেষ্টা আসিফ

যাদের ফ্যা সি বা দী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, হাসিনার পরিণতি মনে রাখতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ০৮:৪৮:৫৩ অপরাহ্ন

যাদের ফ্যা সি বা দী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, হাসিনার পরিণতি মনে রাখতে হবে

ছবি: নিজস্ব


যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সে যেই হোক এ জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গত বছর আজকের এ দিনে ছাত্র-জনতা সংসদ, গণভবন দখলে নিয়েছিল। খুবই স্পষ্টভাবে বিশ্বকে এ সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের। আর যেন কোনো শাসক, শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেই মেসেজ আজকের এ দিনে দেওয়া হয়েছিল।

জুলাই ২০২৪-এ শেষ হয়ে যায়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আজকের এ ক্রাউড, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে।  উপদেষ্টা আরও বলেন, আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ সারাজীবন অনুসরণ করব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী