ছবি: নিজস্ব
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, সাধারণ মানুষের একটাই দাবি এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।
জামায়াত তার দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সুতরাং দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তাই আগামী নির্বাচনে জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিয়ে সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে স্বৈরাচার ফিরে আসার পথ চিরতরে বন্ধ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার তাজপুর বাজারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আনহার মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মেমো. নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকি, বিশ্বনাথ পৌর সভার আমীর এইচ এম আখতার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহ জাহান।
জৈন্তাবার্তা / মনোয়ার




