মাইক্রোবাস খালে পড়ে নি*হত ৭
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

মাইক্রোবাস খালে পড়ে নি*হত ৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ১২:৪৩:০০ অপরাহ্ন

মাইক্রোবাস খালে পড়ে নি*হত ৭

ছবি : সংগৃহীত


নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোর রাতে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার জগদীশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নারী ও শিশু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন।

ভোরে মাইক্রোবাসটি নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে প্রধান সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ সাতজন নিহত হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী