পতীকী ছবি
সিলেট নগরীর কাজিটুলায় পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে কাজিটুলা লোহারপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত আমেনা বেগম (২৫) এলাকার নুরুল আমিনের স্ত্রী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকাল ৭টার দিকে তিনি নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আজ সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




