সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৮ PM

সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ১২:০৫:৫৩ AM

সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত


সিলেট আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৬ আগস্ট) সন্ধায় সিলেটের আবহাওয়া অফিসের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেটে অস্থায়ী দমকা হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল বেশ উচ্চমাত্রায়— সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬%, সন্ধ্যা ৬টায় ছিল ৮৫%।

গত ২৪ ঘণ্টায় (৫ আগস্ট সকাল ৬টা থেকে ৬ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) ১২.০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ (৬ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আরও ৮.০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।এদিকে, আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ২৩ মিনিটে, আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।

জৈন্তাবার্তা / মনোয়ার