জৈন্তাপুরে ভোক্তা অধিকার আইনে অভি*যান, সুরুচি রেস্টুরেন্টকে জরি*মানা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৯ PM

জৈন্তাপুরে ভোক্তা অধিকার আইনে অভি*যান, সুরুচি রেস্টুরেন্টকে জরি*মানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৫:৪২:৪২ PM

জৈন্তাপুরে ভোক্তা অধিকার আইনে অভি*যান, সুরুচি রেস্টুরেন্টকে জরি*মানা

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। 

এ সময় অভিযানে  সারীঘাট এলাকার সুরুচি রেস্টুরেন্ট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই আগষ্ট)  দুপুর ৩:৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন,  অপরিচ্ছন্ন রান্নাঘর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় রেস্টুরেন্টটিকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও খাবারের মান বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,  জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

জৈন্তাবার্তা / সুলতানা