চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান: সিলেটে হুমায়ুন কবির
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৯ PM

চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান: সিলেটে হুমায়ুন কবির

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৮:৫১:৪৭ PM

চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান: সিলেটে হুমায়ুন কবির

ছবি: নিজস্ব


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জানিয়েছেন, চলতি বছরেই দেশে ফিরবেন তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে আয়োজিত সুধি সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অবিভক্ত বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ইমরান রব্বানীর সভাপতিত্বে এবং আলাউর রহমান ইয়াওর ও আব্দুর রবের যৌথ সঞ্চালনায় উপজেলাবাসী ও বিএনপির এর অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সাথে থেকে সঞ্চিত অভিজ্ঞতা থেকে শিখেছেন অধিকার না ছাড়ার। দল চাইলে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, উন্নয়নের ব্যাপারে সবসময় তার দরজা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া জুলুমকারীদের বিচারের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী ও  ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন নুনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণগ্রাম হযরত শাহ জালাল সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুশাররফ হোসেন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সুলেমান মেম্বার, সাইস্তা মিয়া মেম্বার, সাহেদ রব্বানী, হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ এনায়েত হোসেন, আব্দুর রউফ, সাজ্জাদুর রহমান, আব্দুর রব, শাহ জাহাঙ্গির মিয়া, ইয়াওর আলী, পারভেজ মিয়া, শিপু চৌধুরী, আনা মিয়া, সমর আলী, হেলাল মিয়া, দুলাল মিয়া, দবির মিয়া, আলাউর রহমান, জামেল মিয়া, দিদার মিয়া প্রমখ।

সুধি সমাবেশে এসএসসি উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার