জগন্নাথপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ০৭:১৯:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর নাম শাহিন মিয়া ওরফে লাকি (৪০)। তিনি জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকার মৃত আলখাছ উল্লার ছেলে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার বিকেলে শাহিনকে উপজেলার পাটলী এলাকা থেকে গ্রেপ্তার করা করে।

জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) ফখরুদ্দিন বলেন, ২০১০ সালে এক শিশু ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জ আদালতে শাহিন মিয়ার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। দীর্ঘ ১৩ বছর পর আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হওয়ায় গত ১৭ আগস্ট সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাকির হোসেন এ রায় দেন। এরপর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শাহিন পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্ত্বিতে আমরা তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছি

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী