সিলেটে দু*র্বৃত্তের ছু*রিকাঘাতে যুবক খু*ন
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৬ PM

সিলেটে দু*র্বৃত্তের ছু*রিকাঘাতে যুবক খু*ন

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১২:৫০:০৪ PM

সিলেটে দু*র্বৃত্তের ছু*রিকাঘাতে যুবক খু*ন


সিলেট মহানগরের ক্বিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম ডালিম আহমদ (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।

প্রত‍্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুনি ওই যুবককে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে বা এগিয়ে আসতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর