রোনালদোর হ্যাটট্রিক, আল নাসরের বড় জয়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM

রোনালদোর হ্যাটট্রিক, আল নাসরের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০১:৫৫:৩৯ PM

রোনালদোর হ্যাটট্রিক, আল নাসরের বড় জয়


প্রীতি ম্যাচে আবারও প্রমাণ করলেন তিনি এখনো গোল মেশিন। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে রিও আভেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। 

বৃহস্পতিবার পর্তুগালের এস্টাদিও দো আলগারভে অনুষ্ঠিত এই ম্যাচের ১৫ মিনিটে গোল করেন মোহামেদ সিমাকান। এরপরই মঞ্চে আসেন রোনালদো। বিরতির আগে জোয়াও ফেলিক্সের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে ঝড়ো শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। 

৬৩তম মিনিটে নেলসন অ্যাবির হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসর। রোনালদো সুযোগটি সতীর্থ সাদিও মানেকে দিলেও তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক চেজারি মিজটা। তবে মাত্র ১৬ সেকেন্ড পরই হেড করে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

পাঁচ মিনিট পর আবারও অ্যাবি বক্সের ভেতর ফাউল করেন ফেলিক্সকে। এবার নিজেই পেনাল্টি স্পট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৪০ বছর বয়সী তারকা।

এর আগে দিনের শুরুতে রোনালদো ঘোষণা দেন, আল নাসরের সঙ্গে নতুন চুক্তি ২০২৭ সাল পর্যন্ত তাকে সৌদি ক্লাবেই রাখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘নতুন অধ্যায় শুরু হলো। একই আবেগ, একই স্বপ্ন। চলুন একসঙ্গে ইতিহাস গড়ি।’

২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক