খাগড়াছড়িতে ফার্মেসি থেকে জব্দ ৪ লাখ টাকার নষ্ট ওষুধ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ফার্মেসি থেকে জব্দ ৪ লাখ টাকার নষ্ট ওষুধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৫:৪১:২৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে ফার্মেসি থেকে জব্দ ৪ লাখ টাকার নষ্ট ওষুধ

সংগৃহিত


খাগড়াছড়ির রামগড়ে একটি ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ প্রায় চার লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রামগড় উপজেলার সোনাইপুল বাজারে এ অভিযান চালানো হয়। দুই ঘণ্টার এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জননী মেডিকেল নামের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এমন খবর পেয়ে ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসির মালিককে ভোক্তা অধিকার আইনের ২০১৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী