হবিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে মা দ ক ও চোরাইপণ্য উদ্ধার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

হবিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে মা দ ক ও চোরাইপণ্য উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৬:০৬:১৯ অপরাহ্ন

হবিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে মা দ ক ও চোরাইপণ্য উদ্ধার

সংগৃহিত


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সম্প্রতি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, বিদেশি মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশি মশার কয়েলসহ প্রায় ১০ লাখ ১৩ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করেছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমাছড়া বিওপির আওতাধীন এলাকায় মোট ১১টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির বিভিন্ন টহল দল। পণ্যগুলোর মধ্যে ভারতীয় গাঁজা ও মদ ছাড়াও গরু, চাউল, ফুসকা এবং মশার কয়েল রয়েছে, যা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”ৃহবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সম্প্রতি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, বিদেশি মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশি মশার কয়েলসহ প্রায় ১০ লাখ ১৩ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করেছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমাছড়া বিওপির আওতাধীন এলাকায় মোট ১১টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির বিভিন্ন টহল দল। পণ্যগুলোর মধ্যে ভারতীয় গাঁজা ও মদ ছাড়াও গরু, চাউল, ফুসকা এবং মশার কয়েল রয়েছে, যা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার