কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:০৫ PM

কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র লিফলেট বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ০৯:৪৪:৫৪ PM

কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরী'র লিফলেট বিতরণ

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য কি করবে সে সকল বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। আমরা সবাই বিএনপি ও ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় দেশের সাধারণ মানুষের বিজয়।’

তিনি বলেন, সমৃদ্ধশীল দেশ গঠনে আমাদের নেতা তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের কাজ করার যে নির্দেশনা দিয়েছে সেই আলোকে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই দায়িত্বের ভিত্তিতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা আরও শক্তিশালী করবো। আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে। সবাই মিলে দেশকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখব।’

তিনি শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইরগাও বাজার ও নতুন মসজিদের বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন,  উপজেলা বিএনপির তাতি বিষয়ক সম্পাদক তুরু মিয়া, সদস্য আব্দুস শহিদ মেম্বার, শফিক উদ্দিন মেম্বার, তেলিখাল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, বিএনপি নেতা হাজী রফিক আহমেদ, তেরা মিয়া আমির উদ্দিন, যুবদল নেতা হেলাল আহমেদ, আলিম উদ্দিন, কবির আহমদ, কৃষক দল নেতা বিলাল উদ্দিন ও রুবেল আহমেদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার