দুই মা*মলায় খালাস বিশ্বনাথের যুবদল নেতা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৯ PM

দুই মা*মলায় খালাস বিশ্বনাথের যুবদল নেতা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০২:৫৩:০৭ PM

দুই মা*মলায় খালাস বিশ্বনাথের যুবদল নেতা


২০২২ সালে পৌরসভা নির্বাচনের সময় মনোনয়নপত্রে তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দায়ের হওয়া দুটি নির্বাচনী মামলায় সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক (সাবেক কাউন্সিলর প্রার্থী) শাহ আমির উদ্দিন বেকসুর খালাস পেয়েছেন।

আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের মামলা নম্বর ছিল বিশ্বনাথ জিআর ১০/২৩ এবং বিশ্বনাথ জিআর ১০/২৩এ।

তার বিরুদ্ধে মামলার বাদী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউনুস আলী ও কয়েছ আহমদ এজাহারে অভিযোগ করেন, শাহ আমির উদ্দিন তথ্য গোপন করার মাধ্যমে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন। এই অভিযোগের কারণে ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত হয় এবং পরে আদালতে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন রবিবার (১০ আগস্ট) রায় ঘোষণা করেন। শাহ আমির উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২টি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

শাহ আমির উদ্দিনের আইনজীবী ও বিশ্বনাথ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের পর শাহ আমির উদ্দিন বলেন, এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে ন্যায়বিচারের মাধ্যমে সত্যের জয় হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর