সাংবাদিক তুহিন হ ত্যা য় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৯ PM

সাংবাদিক তুহিন হ ত্যা য় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৬:৫২:০৮ PM

সাংবাদিক তুহিন হ ত্যা য় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ

ছবি:নিজস্ব


গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে নির্মম, নিশংসভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যা ও দেশ্ ব্যাপী সাংবাদিকদের নিরযাতনের প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হত্যা মিশনের প্রকাশ্যে অংশ নেওয়া খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করে সবোর্চ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়। এসময় মাথায় কালো কাপড় পরিদান করে প্রতিবাদ সভায় অংশ নেওয়া সাংবাদিকরা দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধের আহবান জানান। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক কবি এস .পি সেবু।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক  শ্রী অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু, সংগঠক এসএম রফিক আহমদ, মিডিয়া কর্মী নাজমুল হুদা মারুফ প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা