সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ জন যুবক-যুবতী আ ট ক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫০ PM

সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ জন যুবক-যুবতী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ১১:১৯:০৬ PM

সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ জন যুবক-যুবতী আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আব্বাস আলী (৪৮) (হোটেলের ম্যানেজার), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা যায়, রবিবার ( ১০ আগস্ট ) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে হোটেল আল তাকদীরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।’

জৈন্তাবার্তা / মনোয়ার