ছবি: নিজস্ব
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় বিশিষ্ট ক্রীড়াসংগঠক জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও আরাফাত রহমান কোকো সৃতি ক্রীড়া সংসদ সদস্য সচিব, ক্রিকেট কোচ একরাম আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন জেলা ক্রীড়া সংস্থার প্রথম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
রোববার ( ১০ আগস্ট) সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রথম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন লস্কর, জহির হোসেন তুহিন, জমির আহমদ, সাজ্জাদুর রহমান, আজিজুর রহমান আজিজ, সুমন আহমেদ প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার প্রথম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, মকসুদ আহমদ ও একরামকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় ক্রীড়াঙ্গন আরও উন্নতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




