ওসমানীনগরে পরোয়ানাভুক্ত আ*সামি গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫০ PM

ওসমানীনগরে পরোয়ানাভুক্ত আ*সামি গ্রে*প্তার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০১:০৪:৪৪ PM

ওসমানীনগরে পরোয়ানাভুক্ত আ*সামি গ্রে*প্তার


সিলেটের ওসমানীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার নুরপুর এলাকা থেকে ৫টি সিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) থেকে টানা ২৪ ঘণ্টা এই অভিযান চালায় এসআই শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানে ৫টি সিআর সাজা পরোয়ানায় পলাতক আসামি ইকবাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়।

ওসমানীনগর থানার পুলিশ জানায়, ওই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর