সিলেটে ডিবির অভিযানে গ্রে*প্তার ৪
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫০ PM

সিলেটে ডিবির অভিযানে গ্রে*প্তার ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০২:৪৮:২১ PM

সিলেটে ডিবির অভিযানে গ্রে*প্তার ৪


সিলেটে জুয়ার আসরে হানা দিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আবুল কাশেম (২৮), একই গ্রামের সালেক মিয়ার ছেলে আবু বক্কর (২৫), বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার বুড়িশ্বর গ্রামের মো. শাহদত আলীর ছেলে মো. আক্তার মিয়া (৩৫) ও সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. সাবেক আহাম্মদ (২৫)।

জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাটস্থ পাকি মিয়ার রিকশার গ্যারেজের সামনে অভিযান চালায়। এ সময় ফাঁকা জায়গায় বসে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ওই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর